বিদ্যানন্দ ফাউন্ডেশন ও এসএমসি এন্টারপ্রাইজের মধ্যে সমঝোতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান করোনা–পরিস্থিতি মোকাবিলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের চলমান ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সহায়তায় এগিয়ে এল এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।
সম্প্রতি বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ওরস্যালাইন-এন, টেস্ট মি ইনস্ট্যান্ট সফট ড্রিংক পাউডার ও এসএমসি পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।