বিদ্যুৎ খাতে এডিবি ৩০ কোটি ডলার ঋণ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।গতকাল বুধবার বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ ও এডিবির আবাসিক পরিচালক থিভাকুমার কান্দিয়াহ চুক্তিতে সই করেন।এডিবি জানিয়েছে, ‘বিদ্যুৎব্যবস্থার দক্ষতা উন্নয়ন’ প্রকল্পে ওই ঋণসহায়তা দেওয়া হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র কোম্পানি লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তা বাংলাদেশে জরুরি বিদ্যুতের চাহিদা পূরণ ও জ্বালানির উৎপাদনদক্ষতা বাড়বে। এ ঋণের বড় অংশই নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে ব্যয় হবে।প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি মার্কিন ডলারের বেশি। এর মধ্যে এডিবি ৩০ কোটি ডলার ঋণসহায়তা দেবে, আর ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ২০ কোটি ডলার ঋণসহায়তা দিচ্ছে। ২০১৭ সালে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে।এডিবির মতে, ২০১১ সালে বিদ্যুতের দৈনিক ঘাটতির পরিমাণ ছিল প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট। এর ফলে অর্থনৈতিক ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। বর্তমানে বাংলাদেশের ৪৯ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে।এডিবি জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে তা কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সহায়তা করবে।