বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় জেএফসিএলে সার উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) বিদ্যুৎ সরবরাহ সচল না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে নয় দিনে ১৬ কোটি টাকারও বেশি উৎপাদন ক্ষতি হয়েছে বলে কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।জেএফসিএল সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট কারখানার বিদ্যুৎ উৎপাদন বিভাগের বয়লারে ছিদ্র হওয়ায় স্টিম টারবাইন জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের জন্য গত ২২ আগস্ট থেকে কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি বন্ধ রাখা হয়।এই অবস্থায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জামালপুর ও ময়মনসিংহ কার্যালয়কে চিঠি দিয়ে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু প্রতিদিনই তিন-চারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জেএফসিএলের উৎপাদনব্যাহত হচ্ছে।এ প্রসঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম রোববার প্রথম আলোকে জানান, ঈদের ছুটি থাকায় যমুনা সার কারখানায় বিদ্যুৎ সরবরাহ খানিকটা ব্যাহত হয়েছে। জেএফসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, শিগগিরই কারখানার বয়লারের ছিদ্র মেরামত করা হবে।