বিদ্যুৎসাশ্রয়ী বাতির ব্যবহার বাড়বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিদ্যুৎসাশ্রয়ী বাতির যন্ত্রাংশ আমদানিতেও কর ছাড় দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এলইডি বাতির খুচরা যন্ত্রাংশের ১০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
এতে বাতি কেনার পর এর যন্ত্রাংশ নষ্ট হলে তা কম দামেই পাওয়া যাবে। স্থানীয় উদ্যোক্তারা এসব খুচরা যন্ত্রাংশ ব্যবহার করে স্থানীয়ভাবে এলইডি বাতি তৈরির উদ্যোগও নিতে পারবেন। এতে এলইডি বাতির ব্যবহার বাড়বে।
তবে এলইডি বাতির আমদানির ওপর শুল্কহার পাঁচ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।