বিদ্যুৎসাশ্রয়ী নতুন বাতি নিয়ে এল প্রাণ-আরএফএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ-আরএফএল গ্রুপ ‘ক্লিক’ এনার্জি সেভিং ল্যাম্প নামে একটি বিদ্যুৎসাশ্রয়ী বাতি নিয়ে এসেছে দেশের বাজারে।ঢাকায় গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নতুন এই বাতি বাজারজাত করার ঘোষণা দিয়েছে। এ সময়ে আরএফএলের পরিচালক আর এন পল, বিক্রয় মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ, সহকারী মহাব্যবস্থাপক বিল্লাল হোসেন, পরিচালন ব্যবস্থাপক খন্দকার রুহুল কুদ্দুস ও সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক রকিব আহমেদ এবং ক্লিক এনার্জি সেভিং ল্যাম্পের প্রধান পরিচালন কর্মকর্তা গোলাম শাহিরয়ার কবীর উপস্থিত ছিলেন।গোলাম শাহিরয়ার জানান, এ বাতি বিক্রিতে এক বছরের ওয়ারেন্টি (মেরামত বা বদলে দেওয়ার নিশ্চয়তা) থাকবে। বিজ্ঞপ্তি।