বিদ্যুৎসাশ্রয়ী পণ্য ব্যবহার বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎসাশ্রয়ী উপকরণ ব্যবহারে দেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বিএসটিআই একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। নতুন এ প্রকল্পের আওতায় দেশে বিদ্যুৎসাশ্রয়ী বিভিন্ন উপকরণ উৎপাদন ও আমদানির ক্ষেত্রে অবকাঠামোগত সহায়তা দিয়ে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা হবে। এর ফলে পরিবেশ সুরক্ষার বিষয়টি সহজ হবে।্রগতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ‘জ্বালানিসাশ্রয়ী মান ও লেবেলিংযুক্ত পণ্য ব্যবহার ও উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ’ শীর্ষক এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন। বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি স্টিফেন প্রিজনার, প্রকল্প পরিচালক মো. আবদুল মতিন বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক শাহজাহান চৌধুরী। এ কার্যক্রম পরিচালনার জন্য ইউএনডিপি বাংলাদেশকে ১০ লাখ ডলার দিয়েছে। সরকার আরও ২০ লাখ ডলার যোগ করেছে।