বিদ্যুৎসাশ্রয়ী রেফ্রিজারেটর আনল সিঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাজারে এনেছে R৬০০a গ্যাসসমৃদ্ধ (রেফ্রিজারেন্ট) রেফ্রিজারেটর। এটি পরিবেশবান্ধব এবং সাধারণ ফ্রিজের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। সিঙ্গার বলেছে, সাধারণ গ্যাস বা রেফ্রিজারেন্ট ব্যবহারের কারণে বিদ্যুৎ খরচ বেশি হয় এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর। উন্নত বিশ্বে R৬০০a গ্যাসের ব্যবহার অনেক আগেই শুরু হয়েছে। ভবিষ্যতে R134a গ্যাস নিষিদ্ধ হতে যাচ্ছে। ফলে R৬০০a গ্যাস ব্যবহৃত হচ্ছে এমন রেফ্রিজারেটর না কিনলে ভবিষ্যতে পুরোনো ফ্রিজের সার্ভিসিং-সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। বিজ্ঞপ্তি