বিধি না হলে কমিশন দেওয়া হবে না: বিআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা প্রতিনিধিদের চেকের মাধ্যমে কমিশন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান শেখ কবির হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।বিআইএর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে কবির হোসেন বলেন, ‘আমরা পর্যালোচনা করে দেখেছি, বিধি না হওয়া পর্যন্ত এজেন্টদের কমিশন দেওয়া হবে না। কমিশন না দিয়ে বরং এ টাকা বিমা খাতের উন্নয়নে কাজে লাগানো হবে।’সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) প্রথমে কমিশনের হার নির্ধারণ করবে, তারপর এজেন্টদের তা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ‘বিমা আইন ২০১০’ কার্যকর করার জন্য শিগগিরই বিধি ও প্রবিধান তৈরির দাবি জানানো হয়।