বিধি ভঙ্গের দায়ে স্থগিত ছিল আর এন স্পিনিংয়ের শেয়ারের লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর এন স্পিনিংয়ের শেয়ার লেনদেন গতকাল রোববার স্থগিত ছিল। ডিএসই-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, পরিচালনা পর্ষদের সভায় গৃহীত যেকোনো মূল্য সংবেদনশীল তথ্য সভা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসইকে জানাতে হয়। কিন্তু কোম্পানির পক্ষ থেকে তা করা হয়নি। এ কারণে তাৎক্ষণিক সিদ্ধান্তে গতকাল কোম্পানিটির লেনদেন স্থগিত করে রাখে ডিএসই। পরে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না জানানোর বিষয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা তলব করা হয়। এর জবাবে কোম্পানি তাদের ভুল স্বীকার করে এবং সভার সিদ্ধান্ত ডিএসইকে অবহিত করে।কোম্পানির জবাব পেয়ে ডিএসই স্থগিতাদেশ তুলে নেয়। ফলে, আজ সোমবার থেকে আবারও আর এন স্পিনিংয়ের স্বাভাবিক লেনদেন হবে।