বিনা মূল্যে বিদ্যুৎ-সুবিধা পৌঁছে দিচ্ছে ইডটকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করপোরেট সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সম্প্রতি তথ্য তুলে ধরে নেটওয়ার্ক অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান ইডটকো। ছবি: সংগৃহীত
করপোরেট সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সম্প্রতি তথ্য তুলে ধরে নেটওয়ার্ক অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান ইডটকো। ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ থেকে মোবাইল ফোনের সাইট পরিচালনার পাশাপাশি স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনা মূল্যে বিদ্যুৎ-সুবিধা পৌঁছে দিচ্ছে ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ খাবার পানি সরবরাহে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ তথ্য তুলে ধরেন ইডটকোর কর্মকর্তারা। তাঁরা বলেন, ২০১৬ সালে চালু হওয়া ‘টাওয়ার টু পাওয়ার’ প্রকল্পের আওতায় ইডটকো বাংলাদেশ নিঝুম দ্বীপ, শিবপুর, নাজিরপুর ও কুয়াকাটায় সৌরবিদ্যুৎ-চালিত সাইট থেকে স্থানীয় জনগণকে বিদ্যুৎ সরবরাহ করছে। এ ছাড়া গত বছর থেকে নীলফামারীর জাদুর হাট গ্রামে সৌরবিদ্যুৎ-চালিত পানির পাম্প স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
ইডটকো বাংলাদেশ এশিয়ার প্রথম আঞ্চলিক সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ইডটকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।