বিনা মূল্যে মারুতি গাড়ি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা সার্ভিসেস লিমিটেড ছয় দিন বিনা মূল্যে মারুতি সুজুকি গাড়ি চেকআপ বা পরীক্ষা-নিরীক্ষা করে দেবে। কোম্পানির ঢাকার তেজগাঁওয়ের সার্ভিস সেন্টারে আগামীকাল মঙ্গলবার শুরু হবে এই কার্যক্রম, যা শেষ হবে ১৩ এপ্রিল।
গ্রাহকেরা সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত গাড়ি পাঠিয়ে পাঁচটি সেবা নিতে পারেন।
এ ছাড়া গ্রাহকেরা পরবর্তী এক মাস পর্যন্ত সার্ভিস চার্জের ওপর ১৫ শতাংশ ও খুচরা যন্ত্রাংশ ক্রয়ে ১০ শতাংশ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি।