প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপোলো হাসপাতাল ঢাকার বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এসটিএস হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ভগওয়ান ওয়াশিয়ামাল কুন্দনমাল। সভায় আরও উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপ লিমিটেডের মহাপরিচালক খন্দকার মনির উদ্দিন এবং পরিচালক মো. এ মঈনসহ প্রমুখ। সভায় ২০১৪ সালের হাসপাতালের আয়-ব্যয়ের বিশদ বিবরণ তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।