বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঢাকায শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী তাঁর কার্যালয়ে গত রোববার ডেনমার্কের রাষ্ট্রদূত হানি ফুগল এসকজারের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান। এ ছাড়া সাক্ষাৎকালে তাঁরা সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।