বিনিয়োগে গতি আসবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বাজেটে সিলেটের জন্য আলাদা কিছু চাইনি। সামগ্রিকভাবে চেয়েছি। সারা দেশের সঙ্গে সিলেটের উন্নয়নের জন্যও বিনিয়োগের প্রয়োজন। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। বাজেটে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। ফলে আমি মনে করি, বিনিয়োগপ্রবাহ বৃদ্ধি পাবে।
সিলেটের প্রাকৃতিক সম্পদকে ঘিরে পর্যটনের বড় সম্ভাবনা আছে। পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা করলে এখানে পর্যটন খাত বিকশিত হবে। এবারের বাজেটে পর্যটনশিল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমি এটাকে ইতিবাচক বলেই মনে করি।
প্যাকেজ মূসক চালু রাখার জন্য আমরা ব্যবসায়ীরা বাজেট ঘোষণার আগে থেকেই সোচ্চার ছিলাম। প্যাকেজ ভ্যাট চালু রাখায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। তবে প্যাকেজ মূসকের হার বেশি হয়ে গেছে।