বিনিয়োগে সহায়তা দেবে আঙ্কটাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়াবে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (আঙ্কটাড)। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেছেন।
আঙ্কটাডের বিনিয়োগ সম্মেলন থেকে ফিরে গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেছেন শিল্পমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের উদ্যোক্তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, যা তাঁরা বিনিয়োগ করছেন না। উদ্যোক্তাদের এ অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত করার জন্য আঙ্কটাড সহযোগিতা করবে। বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের জন্য সংস্থাটির সহযোগিতা চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে শিল্পসচিব মঈনউদ্দিন আবদুল্লাহসহ ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব বিনিয়োগ সম্মেলনে স্বল্পোন্নত দেশসহ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধান এবং অন্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল ওই সম্মেলনে অংশ নেয়।