বিনিয়োগ টানতে কাল ভারতে সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই) ভারতের শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন কনফেডারেশন অব ইন্ডাস্ট্রির (সিআইআই) সঙ্গে যৌথভাবে ভারতের মুম্বাইয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া এ সম্মেলনের উদ্দেশ্য ভারত থেকে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনা।এ সম্মেলন অনুষ্ঠানে সহযোগিতা করছে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।টাইমস অব ইন্ডিয়া গত সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে।সিআইআই জানিয়েছে, ১৮ কোটি ৬৫ লাখ ডলারের ২৩টি যৌথ প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্মেলন একে এগিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, কয়েকটি খাতে বড় ধরনের যৌথ বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হয়েছে। এর মধ্যে আছে খেলনা প্রস্তুত খাত (এক কোটি ৫০ লাখ ডলার), মোটরসাইকেল ও গাড়ির চাকা নির্মাণ (তিন কোটি ডলার), কৃষিভিত্তিক সমন্বিত প্রকল্প (এক কোটি ৬০ লাখ ডলার) এবং স্বাস্থ্যসেবা খাত (এক কোটি ডলার)।সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে। এতে বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও থাকছেন।