বিনিয়োগ নিরুর‌্যাসাহিত হবে: টোরে জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধিত টেলিযোগাযোগ আইনের পরে প্রস্তাবিত মূল্য সংযোজিত সেবা (ভাস) লাইসেন্স টেলিযোগাযোগ খাতে বিনিয়োগকারীদের উর‌্যাসাহ নষ্ট করে দেবে বলে মন্তব্য করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোরে জনসন। এ ছাড়া সরকার নির্ধারিত দামের প্রথম কিস্তি জমা দেওয়ার পরও এখনো দ্বিতীয় প্রজন্মের (টুজি) জন্য লাইসেন্স হাতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিইও গতকাল সোমবার গ্রামীণফোন কার্যালয়ে এক অনানুষ্ঠানিক সাক্ষার‌্যাকারে এসব কথা বলেন। বাংলাদেশে তরঙ্গের (স্পেকট্রাম) দাম বেশি উল্লেখ করে টোরে বলেন, টেলিযোগাযোগ খাতে অপারেটরদের ওপর উচ্চ হারে কর বা ফি আরোপ করা উচিত নয়। এতে ব্যবসা সম্প্রসারণ কঠিন হয়ে পড়ে। পাশাপাশি টুজি লাইসেন্স নবায়ন নীতিমালার ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর’কে নেতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের শর্ত যেকোনো বিকাশমান খাতের জন্যই সমস্যা। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে জনসন বলেন, যেসব দেশ টেলিযোগাযোগ খাতে উচ্চ কর বা মাশুল আরোপ করেছে বা যেসব অপারেটর অতিরিক্ত হারে ফি দিয়ে লাইসেন্স নিয়েছে, তারা দেশব্যাপী তাদের সেবা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে আরপিইউ (রেভিনিউ পার ইউজার) কম। তাই অপারেটরদের বেশি কর বা ফি দিতে হলে স্বাভাবিকভাবেই গ্রাহকপর্যায়ে ট্যারিফ (দাম) বাড়বে। বিশেষ করে, প্রত্যন্ত এলাকায় যেখানে সরকার নিজেই তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে চাইছে, সেখানে টেলি-যোগাযোগসেবা ব্যয় বহুল হয়ে যাবে। থ্রিজি প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটে ইতিমধ্যে এ-সম্পর্কিত একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে। কিন্তু বিনিয়োগকারীদের টুজি লাইসেন্স দেখাতে না পারলে থ্রিজি লাইসেন্স নিয়ে তাঁরা চিন্তা করতে পারছেন না। তার ওপর এই খসড়া ভাস লাইসেন্স চূড়ান্ত হলে থ্রিজির কোনো ব্যবসায়িক সুবিধা থাকবে না বলে উল্লেখ করেন তিনি। টোরে জনসন অবশ্য আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিটিআরসি কর্তৃপক্ষ যথাযথ নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে উন্মুক্ত নিলামের মাধ্যমে এ পদক্ষেপ নেবে। এ ছাড়া থ্রিজির জন্য বিটিআরসিকে উপযুক্ত তরঙ্গ ব্যবস্থাপনা নেওয়ার পরামর্শ দেন তিনি। টোরে জনসন বলেন, বাংলাদেশের সরকার বিদেশি বিনিয়োগের প্রতি আরও একটু আন্তরিক হলেই মূলত কোনো সমস্যা থাকে না। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে, যেন সব অপারেটরের ক্ষেত্রে, ‘সবার জন্য সমান সুযোগ’ (লেভেল প্লেয়িং ফিল্ড) বজায় থাকে। শুধু ‘সিম ট্যাক্স’ উঠিয়ে নিলেই আগামী পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশের রূপকল্প’ বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন গ্রামীণফোনের সিইও। কারণ হিসেবে তিনি বলেন, মুঠোফোন প্রতিষ্ঠানগুলো সংযোগপ্রতি ভর্তুকি না দিলে গ্রামের নিম্ন আয়ের মানুষেরা ভুক্তভোগী হবে। আর প্রত্যন্ত এলাকায় টেলি-ঘনত্ব না বাড়লে কখনোই ডিজিটাল বাংলাদেশ সম্ভব নয়।