বিনিয়োগ পদ্ধতি নিয়ে পিডব্লিউসির সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর ও মিয়ানমারের বিনিয়োগ পদ্ধতি নিয়ে পিডব্লিউসি বাংলাদেশ গতকাল রোববার একটি সেমিনারের আয়োজন করে। এতে সহযোগিতা করে পিডব্লিউসি সিঙ্গাপুর ও পিডব্লিউসি মিয়ানমার। সেমিনারে সিঙ্গাপুর ও মিয়ানমারে বিদেশি বিনিয়োগ ও কোম্পানি খোলার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এতে পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার বা ব্যবস্থাপনা অংশীদার মামুন রশীদ, সিঙ্গাপুরের পার্টনার অভিজিৎ ঘোষ এবং পিডব্লিউসি মিয়ানমারের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক জোভি সিথ বক্তব্য দেন। সেমিনারে বাংলাদেশের বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের কনসাল ডেরিল লাউ এবং মিয়ানমার দূতাবাসের দ্বিতীয় সচিব ই মার অং। বিজ্ঞপ্তি