বিনিয়োগ বাড়াতে সুদের হার কমাল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে শুক্রবার তাদের নীতিনির্ধারণী সুদের হার সাড়ে ১০ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে।স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর ইয়াসিন আনোয়ার জানিয়েছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে। খবর এএফপির।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক বিবৃতিতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে এবং সরকার মুদ্রা ছাপিয়ে ঘাটতি অর্থ সংস্থান করায় দেশের মূল্যস্ফীতির হার আবার দুই অঙ্কে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করার এক দিন পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিল। আইএমএফের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জরুরি ভিত্তিতে উচ্চ হারে ভর্তুকি ও দুর্বল বিতরণব্যবস্থাসহ বিদ্যুৎ খাতের তীব্র সমস্যা মোকাবিলা এবং দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাহিদা মেটাতে প্রবৃদ্ধি বাড়ানো দরকার। এ প্রসঙ্গে ইয়াসিন আনোয়ার বলেন, মূল্যস্ফীতির হার কমানোর পরিপ্রেক্ষিতে উন্নত হয়েছে এবং চলতি অর্থবছর মূল্যস্ফীতির হার সাড়ে ৯ শতাংশে ধরে রাখার লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতকে উৎসাহ প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে আনোয়ার বলেন, এ লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং সরকারের ঋণ গ্রহণ কমানো প্রয়োজন। এ পদক্ষেপ দুটো নেওয়া হলে ঋণের চাহিদা বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়বে।’