বিনিয়োগ-ব্র্যান্ডিং কৌশল নিয়ে ঢাকায় আজ থেকে আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ বুধবার থেকে ‘পজিশনিং বাংলাদেশ: ব্র্যান্ডিং ফর বিজনেস’ শীর্ষক দুই দিনের এল এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও ক্যাটালিস্ট যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।