বিনিয়োগ-ব্র্যান্ডিং নিয়ে ঢাকায় কাল থেকে আন্তর্জাতিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি খাতকে বিনিয়োগে আকৃষ্ট করা ও উপযুক্ত ব্র্যান্ডিং কৌশলের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ঢাকায় এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামীকাল বুধবার থেকে ‘পজিশনিং বাংলাদেশ: ব্র্যান্ডিং ফর বিজনেস’ শীর্ষক দুই দিনের এই সম্মেলন শুরু হচ্ছে।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও ক্যাটালিস্ট যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।