বিনিয়োগকারীদের সতর্ক করতে এসইসির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চেন্ট ব্যাংকে বিনিয়োগকারীদের হিসাব খোলার ক্ষেত্রে হিসাব খোলার ফরম, মার্জিন ঋণপত্র ও চুক্তিপত্রে ‘শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুণ’—এমন বার্তা বক্স আকারে বাংলা ভাষায় এবং লাল কালিতে সন্নিবেশিত করার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার এসইসির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এসআরআই বিভাগের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়, যা গতকাল মঙ্গলবার ফ্যাক্স বার্তার মাধ্যমেও পাঠানো হয় বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুঁজিবাজারে বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করতে এসইসি মার্চেন্ট ব্যাংকগুলোকে এই সতর্কবার্তা ব্যবহারের নির্দেশ দিয়েছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।এর আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এসইসি। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটেও সচেতনতামূলক এই বার্তা প্রকাশ করা হয়।