বিনিয়োগকারীদের সমস্যা সমাধানের আশ্বাস বিডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ফরাসি বিনিয়োগকারীদের আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে ফরাসি বিনিয়োগকারীদের সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট গতকাল মঙ্গলবার দেখা করতে গেলে বিডা চেয়ারম্যান এসব কথা বলেন। বিডার কার্যালয়ে তাঁদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ফ্রান্সের রাষ্ট্রদূতের উদ্দেশে বিডা চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ বিদ্যমান। বিজ্ঞপ্তি।