বিনিয়োগকারীদের সরিয়ে দিল পুলিশ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আমরণ অনশনরত বিনিয়োগকারীদের আজ সোমবার সকাল পৌনে নয়টার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী ও সিদ্দিকুর রহমান নামের এক বিনিয়োগকারীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহাদাতউল্লাহ ফিরোজ।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ সকালে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আজ সকাল পৌনে নয়টার দিকে হঠাত্ বেশ কিছু পুলিশ অনশনে বাধা দিয়ে আমাদেরকে ডিএসইর সামনে থেকে সরিয়ে দেয়।’বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে গতকাল রোববার বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করেন বিনিয়োগকারীরা। দীর্ঘ ২২ ঘণ্টা পর আজ সকাল পৌনে নয়টার দিকে তাঁদের ডিএসইর সামনে থেকে সরিয়ে দেওয়া হলে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এ ব্যাপারে পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবু সুফিয়ান বিনিয়োগকারীদের সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অনশনকারীদের ভয় দেখানোর জন্য কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।এ দিকে ডিএসইর সামনে ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।