বিনিয়োগজনিত কর রেয়াত বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছর বিনিয়োগে উৎসাহিত করতে কর ছাড় দেওয়া হয়েছে। কিছু নির্দিষ্ট খাতে বিনিয়োগ করলে এই সুবিধা পাওয়া যাবে।অর্থমন্ত্রী তাঁর বাজেট প্রস্তাবে বলেছেন, ব্যক্তিশ্রেণীর করদাতাদের বিনিয়োগজনিত আয়কর রেয়াত পেতে আয়ের সর্বোচ্চ দেড় কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আগে এর পরিমাণ ছিল এক কোটি টাকা। তবে তা মোট আয়ের সর্বোচ্চ ৩০ শতাংশ হতে হবে। আগে এই হার ছিল ২০ শতাংশ। আর এর সমপরিমাণ অর্থ বিনিয়োগ করলে প্রদেয় আয়ের ওপর বিনিয়োগ রেয়াতের পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে।