বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন হলে জনগণ শেয়ারবাজারে ঝুঁকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন করা হলে জনগণ শেয়ারবাজারে টাকা খাটাতে উত্সাহী হবে। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে গত শুক্রবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসইর সাবেক সভাপতি কাজী ফিরোজ রশীদ চৌধুরী ও আবদুল হক, সহসভাপতি শাকিল রিজভী, পরিচালক লাইলুন্নাহার একরাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি এস এম ইকবাল ও সাধারণ সম্পাদক লিটন বাসার উপস্থিত ছিলেন।এদিকে শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে গতকাল শনিবার বরিশাল প্রেসক্লাবে দিনব্যাপী এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. নুরুন্নবী তালুকদার।