বিনিয়োগের ঘোষণা নিয়ে ডিএইচএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিংয়ের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী এমাডু ডিয়ালো এবং দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী থমাস টাইবার আগামীকাল মঙ্গলবার ঢাকা সফরে আসছেন।তাঁরা আগামী বুধবার এক অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ ও নতুন অংশীদারি শুরুর ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।এমাডু ডিয়ালো ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং ফ্রেইট এক্সিকিউটিভ বোর্ডের একজন সদস্য। তিনি সিঙ্গাপুরে অবস্থিত ডিএইচএলের আঞ্চলিক প্রধান কার্যালয়ে কর্মরত আছেন। তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোম্পানির অবস্থান ও দীর্ঘমেয়াদি কৌশলগত উন্নয়ন।থমাস টাইবার দক্ষিণ এশিয়ায় ডিএইচএলের প্রধান নির্বাহীর পাশাপাশি ভারতে ডিএইচএলের যৌথ বিনিয়োগ কোম্পানি ডানজাস লিমুইর ডিএইচএল এবং গ্লোবাল ফরওয়ার্ডিং থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, লাওস, মায়ানমার ও নেপালের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি