বিনিয়োগের নিশ্চয়তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) তরঙ্গ নিলামে অংশ নিতে প্রস্তুতি থাকলেও বিনিয়োগের নিশ্চয়তা ও স্বচ্ছতা চেয়েছে মোবাইল ফোন অপারেটররা। তারা সেপ্টেম্বরে অনুষ্ঠেয় থ্রিজি নিলামের আগেই তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর সমাধানও আশা করে।গতকাল শনিবার ঢাকায় গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ) আয়োজিত ‘জাতীয় উন্নয়নে টেলিযোগাযোগ নীতিমালা’ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে।সেমিনার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান এবং গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের তিন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।তথ্যমন্ত্রী টেলিযোগাযোগ খাতে কর ও মূল্য সংযোজন কর (মূসক) কমানো এবং সিমকার্ডের ওপর কর শূন্যে নামিয়ে আনার পরামর্শ দেন।সুনীল কান্তি বোস বলেন, অপারেটরদের সঙ্গে চলমান মামলার বিষয়ে আদালতের সিদ্ধান্তই মেনে নিতে হবে।