নিজস্ব প্রতিবেদকশেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সহজ করতে সংশ্লিষ্ট আইনের ধারা শিথিলের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। মিউচুয়াল ফান্ড বিধিমালার পঞ্চম তফসিলের কারণে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো চাইলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত একক প্রতিষ্ঠানের শেয়ারে ১০ শতাংশ ও একক খাতে সর্বোচ্চ ২৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারত না। তাই এই শর্ত শিথিলের দাবি জানান সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রধান নির্বাহীরা।তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে এসইসি গত বছরের ১৫ সেপ্টেম্বর এক নির্দেশনা জারির মাধ্যমে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই দুটি শর্ত স্থগিত করে। একইভাবে গতকাল আরেক নির্দেশনার মাধ্যমে ওই শর্ত শিথিলের মেয়াদ ছয় মাস বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।এই সময়ের মধ্যে তালিকাভুক্ত কোনো একক কোম্পানি ও একক খাতে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগের ওপর কোনো ধরনের সীমা থাকবে না।