বিপণন বিষয়ে বিবিএফের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর ধরে নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার পর চলতি ২০১৫ সালটি হচ্ছে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের নতুন যুগ শুরু করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বছর।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘রিথিঙ্কিং মার্কেটিং’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে এই অভিমত উঠে এসেছে।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় সেমিনারটি। এতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার কৌশলগত সহযোগী ও মাস্টহেড পিআর জনসংযোগের দায়িত্বে ছিল। বিবিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সেমিনারে বক্তব্য দেন বিবিএফের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম; কান লায়ন্সের জুরি প্রেসিডেন্ট অধ্যাপক ড্যান ফরমোসা; বিপণন-ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসকেএ অ্যাডভাইজরসের চেয়ারম্যান সুনীল আলাঘ; এআইইউবির উপাচার্য ক্যারমেন জেড ল্যামাগনা; গ্রামীণফোনের (জিপি) বিপণন ও বাণিজ্যিক বিভাগের পরিচালক নেহাল আহমেদ এবং একই প্রতিষ্ঠানের সেন্টার অব এক্সপেরিয়েন্স, পিপল অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের পরিচালক সৈয়দ তানভীর হোসেন।