বিপণনের মাধ্যমে সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি জাতিই শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব ও মূল্য দিয়ে থাকে। তবে শিক্ষা শুধু বিদ্যালয় ও কলেজেই সম্পন্ন হয় না, বরং বিভিন্ন সম্মেলনে যেখানে বিশেষজ্ঞরা জড়ো হয়ে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন, সেখান থেকেও অর্জিত হয়।এ রকম একটি সম্মেলনই ১-৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য হলো: ‘বিপণনের মাধ্যমে উন্নততর বিশ্ব গড়া।’ এটা হতে যাচ্ছে বিশ্বের প্রথম বৈশ্বিক বিপণন সম্মেলন (ওয়ার্ল্ড মার্কেটিং সামিট)। এতে বিভিন্ন দেশ থেকে ৫০ জনের বেশি বিশেষজ্ঞ বক্তা আসবেন। পাঁচ হাজারের বেশি প্রতিনিধি যোগদান করবেন। কীভাবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও খাদ্য খাতের উন্নতি করা যায়, মূলত এটা নিয়েই তাঁরা আলোচনা করবেন।বিভিন্ন কারণে এই সম্মেলনটি অনন্য বিবেচিত হচ্ছে। প্রথমত এই সম্মেলনে এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা এখানে আসবেন। তাঁরা বিভিন্ন দেশ, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ ও আলাপচারিতার ভিত্তিতে মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কীভাবে বিপণনের নীতি ও কৌশলগুলো উন্নততরভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে আলোকপাত করবেন।সম্মেলনে আটটি নতুন গবেষণা প্রকল্প (যাকে বলা হচ্ছে ইনকিউরেটরস) সূচনা করা হবে, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্পন্ন হবে। উদাহরণস্বরূপ: যে দলটি খাদ্যের উন্নয়ন নিয়ে কাজ করবে, যারা ‘পুষ্টির খাদ্যের গুণগত মান উন্নয়ন’ বা ‘উন্নততর খাবার গ্রহণের জন্য মানুষকে শিক্ষিতকরণ’ এ রকম কিছু বিষয়ের দিকে নজর দেবে। এভাবে মানুষের খাদ্যের উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ ও গভীরতর নতুন দৃষ্টির জন্য গবেষণা পরিচালনার উন্নয়ন করা হবে।তৃতীয়ত, এই সম্মেলনটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাংলাদেশ এখন প্রায় ১৭ কোটি মানুষের দেশ। দেশটি তাদের জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাতে এবং অন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুসরণীয় উন্নয়ন মডেল গঠনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাই এ-সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়গুলো সম্মেলনে আলোচিত হবে। এ ছাড়া বৈশ্বিক বিপণন সম্মেলন আয়োজনে পৃষ্ঠপোষকতা ও সমর্থন জোগানোর মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের পরিচিতি যে মাত্রা পাবে, তা থেকেও বাংলাদেশ লাভবান হবে।[ফিলিপ কটলার বিপণনশাস্ত্রের গুরু হিসেবে খ্যাত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের আন্তর্জাতিক বিপণন বিষয়ের অধ্যাপক। লেখাটি ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত]