বিপদে বাংলাদেশের বস্ত্র খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় সরকার আকস্মিকভাবে দেশটি থেকে কঁাচা তুলা রপ্তানি নিষদ্ধি ঘোষণা করায় কঁাচামাল আমদানিনির্ভর বাংলাদেশের বস্ত্র (টেক্সটাইল) খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশি্লষ্ট ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের বস্ত্র কারখানাগুলোর বার্ষিক চাহিদা প্রায় ৩৭ লাখ বেল তুলা। কিন্তু দেশে তুলা উৎপাদনের পরিমাণ খুবই নগণ্য। এ কারণে চাহিদা প্রায় পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ভারত থেকেই আমদানি করা হয়, যা মোট চাহিদার ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মেটায়। জানা যায়, গত সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার কঁাচা তুলা রপ্তানি নিষদ্ধি করে।বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন গতকাল প্রথম আলোকে বলেন, Èভারতীয় নিষেধাজ্ঞার কারণে এখন আমাদের অন্য দেশ থেকে তুলা আমদানি করতে হবে। এতে অনেক সময় ও অর্থ ব্যয় হবে। ফলে স্বাভাবিকভাবেই মিলগুলোর উৎপাদন দারুণভাবে ব্যাহত হবে।'কোনো কারণ ছাড়াই ভারতের এ ধরনের সদ্ধিান্তকে নিন্দা জানিয়ে বিটিএমএর সভাপতি বলেন, Èগত বছরও তুলা রপ্তানি নিষদ্ধি করেছিল ভারত সরকার। তখন আমাদের আমদানির এলসি করা থাকলেও বাতিল করে দেয় তারা। এবারও একই ধরনের সদ্ধিানে্তর কারণে নিশ্চিতভাবেই আমরা প্রতিশ্রুত তুলা পাব না।' জাহাঙ্গীর আলামিন আরও বলেন, বাংলাদেশ সরকারের উচিত এখন ভারত থেকে বন্ডের মাধ্যমে সুতা আমদানি পুরোপুরি নিষদ্ধি করা। কারণ, পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়া না গেলে ভারতের নম্নিমানের সুতা আমাদের দেশে ঢুকে পড়বে। এতে দেশের শিল্প-কারখানা ধ্বংসের মুখে পড়বে। এ ধরনের নিষেধাজ্ঞার কারণ কী∏এমন প্রশ্নের জবাবে বিটিএমএর সভাপতি আরও বলেন, Èবিষয়টি সম্পর্কে তারা পরিষ্কার করে কিছু বলেনি। তবে আমাদের মনে হয়, ভারত এখন কঁাচামালের চেয়ে তৈরি পণ্য বেশি রপ্তানি করতে চাইছে। এতে মূল্য সংযোজন বেশি হবে। তাছাড়া পোশাক খাতে ভারত বাংলাদেশকে তাদের প্রধান প্রতিযোগী হিসেবে মনে করে।' বিষয়টি ব্যাখ্যা করে সভাপতি বলেন, Èভারত থেকে তুলা না আনতে পারলে আমাদের সুতা উৎপাদনে ব্যয় বেশি পড়বে। কিংবা বেশি দামে সুতা আমদানি করতে হবে। তখন স্বাভাবিকভাবেই পোশাক তৈরিতে খরচ বেড়ে যাবে। এ সুযোগে ভারত বাংলাদেশের জায়গা দখল করতে পারবে।'ভারতীয় কৃষিমন্ত্রীর আপত্তি: এদিকে ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছেন। ব্লুমবার্গে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, কৃষিমন্ত্রী বলেছেন, Èপৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ভারত। কিন্তু তুলা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। এটি বলবৎ থাকলে স্থানীয় বাজারে তুলার দাম পড়ে যাবে।' একই সঙ্গে পরবর্তী মেৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিষয়টি নিয়ে লিখেছেন যেন বাণিজ্যমন্ত্রী এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।