বিপির ক্ষতি ৪৯০ কোটি ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) গত বছর ৪৯০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।যদিও ২০০৯ সালে কোম্পানিটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে। ওই বছর তাদের মুনাফা অর্জিত হয় এক হাজার ৩৯০ কোটি ডলার।এর আগে ১৯৯২ সালে বিপি প্রথমবারের মতো বার্ষিক ক্ষতির সম্মুখীন হয়েছিল।কোম্পানিটি জানিয়েছে, গত বছর মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের কারণে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। এ জন্য তাদের প্রায় চার হাজার ৯০ কোটি ডলার খরচ হয়েছে। বিবিসি অনলাইন।