বিবিআইএন বাণিজ্য প্রদর্শনী জুলাইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শিলিগুড়িতে আগামী ১৫ জুলাই শুরু হতে যাচ্ছে ‘বিবিআইএন বিজনেস এক্সপো’ নামের একটি বাণিজ্য প্রদর্শনী। তিন দিনের ওই প্রদর্শনীতে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল অংশ নেবে।
বিবিআইএন হলো ওই চার দেশের মধ্যে সরাসরি সড়কপথে যোগাযোগের একটি উদ্যোগ। এবার এসব দেশের ব্যবসায়ীদের প্রধান সংগঠনগুলো ‘বিবিআইএন বিজনেস ফোরাম’ গঠন করছে। আগামী ১৪ জুলাই কলকাতায় ওই ফোরামের আত্মপ্রকাশ হবে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি), ফেডারেশন অব নেপাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফএনসিসিআই) ও ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ফোরামের সদস্য হিসেবে থাকছে। তারাই যৌথভাবে বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করেছে।
ফোরাম গঠন ও প্রদর্শনীর আয়োজন নিয়ে গতকাল সোমবার মতিঝিলের নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। এতে সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ জানান, প্রদর্শনীতে চার দেশের জন্য ৬০টি স্টল থাকবে।