বিবিএস কেবলসের আইপিও লটারি ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত বৃহস্পতিবার কেবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিবিএস কেবলস লিমিটেডের আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মো. বদরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার, পরিচালক হাসান মোর্শেদ চৌধুরী, রুহুল মজিদ, মো. আশরাফ আলী খান এবং কোম্পানি সচিব মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএসই, সিএসই, সিডিবিএলের সদস্য, ইস্যু ম্যানেজারসহ কোম্পানির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি