বিবিএস কেবলসের পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের পুষ্পাঞ্জলি হলে গত বৃহস্পতিবার বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান বিবিএস কেব্‌লস লিমিটেডের চতুর্থ পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিবিএস কেবলসের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার, পরিচালক হাসান মোর্শেদ চৌধুরী, মো. বদরুল হাসান, মো. রুহুল মজিদ ও মো. আশরাফ আলী খান এবং বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ওমর ফারুকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশজুড়ে বিবিএস কেবলসের এক হাজারের বেশি পরিবেশক অংশ নেন। বিজ্ঞপ্তি।