বিবিএস কেব্লস-এক্সপ্রেশানস চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিএস কেব্লস এবং বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বিবিএস কেব্লস তাদের সব পণ্যের বিজ্ঞাপন, প্রোমোশন এবং ব্র্যান্ডিংয়ের সব কাজ করতে এক্সপ্রেশানসকে নিয়োগ দিয়েছে। বিবিএসের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার এবং এক্সপ্রেশানসের ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদারÿচুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিএসের পরিচালক মো. বদরুল হাসান, হাসান মোর্শেদ চৌধুরী, মো. রুহুল মজিদ এবং এক্সপ্রেশানসের পরিচালক ত্রপা মজুমদার। বিজ্ঞপ্তি।