বিবিএস কেব্লসের ডিলার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিএস কেব্লস লিমিটেডের তৃতীয় ডিলার সম্মেলন ২০১৩-২০১৪ গত শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএস কেব্লসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার, পরিচালকবৃন্দ হাসান মোর্শেদ চৌধুরী, মো বদরুল হাসান, মো. রুহুল মজিদ ও মো. আশরাফ আলী খান। আরও উপস্থিত ছিলেন বিবিএস কেব্লসের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ওমর ফারুক। সারা দেশ থেকে আগত বিবিএস কেব্লসের এক হাজারেরও বেশি ডিলার সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারী ডিলারদের মধ্যে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা এবং ঢাকা-শ্রীলঙ্কা-ঢাকা বিমান টিকিট বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তি