প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে কেব্ল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিবিএস কেব্লস (ইউনিট-২) লিমিটেডের সঙ্গে বিশ্বখ্যাত কেব্লস মেশিনারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বিবিএস কেব্লস (ইউনিট-২) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার এবং জার্মানি, ইতালি, চীন ও ভারতের মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি