বিবিএসের ওয়েবে নতুন তথ্যসম্ভার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটে বিডিইনফো নামে তথ্যসম্ভার খোলা হয়েছে। এতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি), শিক্ষা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের গবেষণা, সমীক্ষা, শুমারি, জরিপ, ফলাফল—সবই পাওয়া যাবে। সম্প্রতি বিবিএসের ওয়েবসাইটে (www.bbs.gov.bd) এই তথ্যসম্ভার সংযোজন করা হয়েছে। বিবিএসের ওয়েবসাইটে প্রবেশ করে ‘বিডিইনফো’ নামে এই তথ্যসম্ভার পাওয়া যাবে। এটি মূলত একধরনের সফটওয়্যার। সফটওয়্যারে প্রবেশ করে নিয়ম অনুসরণ করে দেশি-বিদেশি সব অর্থনৈতিক ও সামাজিক তথ্য পাওয়া যাবে।