বিভাগীয় ও জেলা শহরে কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় শহর চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেটে গতকাল বুধবার থেকে আয়কর মেলা শুরু হয়েছে; যা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

গতকাল ১২টি জেলা শহরে চার দিনব্যাপী মেলা শুরু হয়েছে। জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও বগুড়া। জেলা শহরে কর মেলার উদ্বোধনকালে স্থানীয় পর্যায়ে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হয়। ছয়টি উপজেলায়ও গতকাল দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। উপজেলাগুলো হলো কক্সবাজারের চকরিয়া, রংপুরের বদরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, পঞ্চগড়ের বোঁচাগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ।

আজ বৃহস্পতিবার ২৮টি জেলা শহরে কর মেলা শুরু হবে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, শরীয়তপুর, রাঙামাটি, মৌলভীবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, লালমনিরহাট, ঝালকাঠি, বরগুনা, ভোলা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ।