বিভাগীয় পর্যায়ে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উন্নয়ন জোরদার করতে বিভাগীয় পর্যায়ে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম সমপ্রসারণ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।শিল্পমন্ত্রী বলেছেন, এই কার্যক্রমের আওতায় গুণগত মানসম্পন্ন শিল্পপণ্য উৎপাদনে উদ্যোক্তাদের ঋণসহ প্রয়োজনীয় নীতি-সহায়তা দেওয়া হবে।উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। গত রোববার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির, উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি খাদিজা আফজাল, সাবেক প্রেসিডেন্ট মাসারাত খান, তাসমিনা আহমেদ, দিলশাদ রহমান, উর্মি লাবুডা কাউছার, মেহেরুন নিছা, শামীমা খান প্রমুখ উপস্থিত ছিলেন।নারী উদ্যোক্তারা বৈঠকে বলেন, এসএমইদের জন্য এক অঙ্কের সুদে ঋণ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান উদ্যোক্তাদের উৎসাহিত করেছে। ফলে দেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক পৃথক এসএমই ডেস্ক খুলেছে। এসএমই খাতের দক্ষতা বাড়াতে স্বল্প সুদে চাহিদা মাফিক ঋণপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য তাঁরা শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।বৈঠকে জানানো হয়, আগামী ২৭ এপ্রিল থেকে ৮ মে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অংশ নিতে আগ্রহী।