বিভাগীয় শহরে এসএমই যুব সহায়তা কেন্দ্র স্থাপিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দক্ষ যুব উদ্যোক্তা সৃষ্টির জন্য বিভাগীয় শহরগুলোতে ‘এসএমই যুব সহায়তা কেন্দ্র’ স্থাপন করবে এসএমই ফাউন্ডেশন। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে এ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এসব কেন্দ্র যুব উদ্যোক্তাদের প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি, উ ৎ পাদিত পণ্যের বাজার প্রসার ও পণ্য বৈচিত্র্যকরণে প্রয়োজনীয় সেবা দেবে। সম্প্রতি ঢাকায় ‘যুুব উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে যুব কর্মসংস্থানের জন্য বিনিয়োগ’ শীর্ষক এক জাতীয় পরামর্শমূলক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন, কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব গাজী মিজানুর রহমান, কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম, লন্ডনের প্রতিনিধি রাজকুমার বিড়লা, বাংলাদেশ ব্যাংকের এসএমইবিষয়ক মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বক্তব্য রাখেন।