বিভিন্ন ভোগ্যপণ্য বিপণনের ঘোষণা দিল রেভনেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিউশন মার্কেটিং কোম্পানি রেভনেক্স (বিডি) লিমিটেড দেশের বাজারে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য বিপণনের ঘোষণা দিয়েছে।এসব পণ্যের তালিকায় রয়েছে—পোলাওর চাল, ঢেঁকিছাঁটা চাল, নাজিরশাইল চাল, আটা, ময়দা, চিনি, লবণ, হলুদ, মরিচ, ধনে ও জিরার গুঁড়া, ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার, ভিটামিন ওয়াটার, মধু, সেমাই, নুডলস, আচার, চাটনি, বিসু্কট, চকলেট, ক্যান্ডি ইত্যাদি।রাজধানীর একটি হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব পণ্য বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে রেভনেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পিন্টু বিশ্বাস, মহাব্যবস্থাপক মনির হায়দার চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।