বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যানদের সভা
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি ঢাকার একটি হোটেলে বেসরকারি বিমা খাতের চেয়ারম্যানদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন সভাপতিত্ব করেন।সভায় এম মঈদুল ইসলাম, মো. মকবুল হোসেন, নিজাম উদ্দিন আহমেদ, সাংসদ জাহিদ মালেক, আবদুল মাতলুব আহমাদ, তোফাজ্জল হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও এম জি কুদ্দুস বক্তব্য দেন।সভায় তাঁরা সব বিমা কোম্পানির চেয়ারম্যানদের ওই খাতের ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য একত্রে কাজ করার আহ্বান জানান। বিমা খাতের কমিশনের মাধ্যমে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধ, পরিচালকদের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার বাধা অপসারণ, শিক্ষিত ও দক্ষ জনবলের অভাব পূরণ, অনুমতিপত্র ব্যতীত এক বিমা কোম্পানি থেকে অন্য বিমা কোম্পানিতে কর্মীদের যোগদান বন্ধ, বিমা কোম্পানিতে যোগদানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং সাধারণ বীমা করপোরেশনের কাছ থেকে পুনর্বিমাকারীর টাকা পরিশোধের দীর্ঘসূত্রতার সমাধানের সুপারিশ করেন তাঁরা। বিজ্ঞপ্তি।