বিমা খাতের উন্নয়নে কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিমা খাতের উন্নয়নে কর্মপন্থা নির্ধারণের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ২০১৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।
কমিটির সভাপতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক সদস্য, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনের দুই এমডি, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের দুই প্রতিনিধি হবেন কমিটির সদস্য। সদস্যসচিব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন উপসচিব।