বিমা পলিসি গ্রহণ ও নবায়নে বাধা নেই নর্দার্ন ইনস্যুরেন্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি কোনো বিমা পলিসি গ্রহণ ও নবায়ন করতে পারবে না—বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এই নির্দেশনা স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বিমা আইন লঙ্ঘন করায় আইডিআরএ গত সোমবার নর্দার্ন ইনস্যুরেন্সকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পলিসি গ্রহণ ও নবায়ন করা থেকে বিরত থাকতে বলে। কোম্পানির পল্টন শাখার ব্যবস্থাপককে বরখাস্ত করতেও বলেছে সংস্থাটি। এর ওপর ভিত্তি করে গতকাল বুধবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।তবে নর্দার্ন ইনস্যুরেন্সের কোম্পানি সচিব সুজিত কুমার দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, উচ্চ আদালতে রিট আবেদন করায় আইডিআরএর নির্দেশনার বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। ফলে কোম্পানি কর্তৃক বিমা পলিসি গ্রহণ ও নবায়নে আর কোনো বাধা নেই।