বিমা প্রতিনিধিদের প্রশিক্ষণ দিতে নতুন প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনবিমা কোম্পানির প্রতিনিধি বা এজেন্টদের প্রশিক্ষণ দিতে আরও একটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রতিষ্ঠানটির নাম ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড। আইডিআরএ গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।  এ বছরের ১ ফেব্রুয়ারি থেকে প্রতিনিধিদের প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়। দেশের মাঠপর্যায়ে কর্মরত জীবনবিমা প্রতিনিধিরা প্রশিক্ষিত ও দক্ষ হতে না পারলে জীবনবিমা পেশায় ভালো করতে পারবেন না বলে মনে করে আইডিআরএ। সংস্থাটি জানায়, প্রশিক্ষণ নিলেই প্রতিনিধিরা নতুন লাইসেন্স পাবেন, বিদ্যমান লাইসেন্স নবায়নও করতে পারবেন। প্রশিক্ষণ নেওয়ার জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির পাশাপাশি বেসরকারি একাডেমি অব লার্নিং লিমিটেড নামেও আরেকটি প্রতিষ্ঠান রয়েছে।