বিমা সম্মানজনক পেশা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সব দেশেই বিমাশিল্পের সম্মানজনক জায়গা রয়েছে। কিন্তু এ দেশে বিমাশিল্পের ভাবমূর্তি নেতিবাচক। তবে অবশ্যই অবস্থার বদল হবে। বাংলাদেশেও বিমা হবে এক সম্মানজনক পেশা। বিমা খাতে ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সহযোগিতার আহ্বান জানিয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ এসব কথা বলেছেন। চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে গতকাল বুধবার অনুষ্ঠিত দেশের সাধারণ বিমা কোম্পানিগুলোর শাখা ব্যবস্থাপকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। সভায় আইডিআরএর সদস্য নব গোপাল বণিক, মো. নুরুল ইসলাম মোল্লা ও সদস্যসচিব আফতাব উদ্দিন শাহ উপস্থিত ছিলেন।শেফাক আহমেদ বলেন, বিমা খাতকে মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে হলে আইডিআরের নির্দেশনা মেনে চলতে হবে। সভায় প্রায় ২০০ শাখা ব্যবস্থাপক যোগ দেন। তাঁরা চট্টগ্রামে আইডিআরএর শাখা কার্যালয় খোলার জন্য অনুরোধ জানান।