বিমান হলিডেজ ও অ্যাপোলো হাসপাতালের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান হলিডেজ শাখা যাত্রীদের বিভিন্ন গন্তব্যে সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করছে। এ ছাড়া মানসম্মত স্বাস্থ্য সেবার জন্য অ্যাপোলো হাসপাতালের (ভারতের সকল শাখা) সঙ্গে চুক্তি করেছে। এ চুক্তির ফলে যাত্রীরা পছন্দ অনুযায়ী হলিডে প্যাকেজের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিতে পারবেন। বিমানে ভ্রমণকারী যাত্রীরা ৫ থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন। প্যাকেজের আওতায় ছাড়ে বিমান টিকিট, হোটেল, পরিবহন, মেডিকেল, অ্যাটেনডেন্ট, হুইল চেয়ার ইত্যাদি পাওয়া যাবে। বিমান হলিডেজের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে। বিজ্ঞপ্তি।